শফীর মৃত্যু : বাবুনগরীসহ ৪৩ জনের নাম পিবিআইর প্রতিবেদনে

প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২১ ১৯:১৯:০০  আপডেট :  এপ্রিল ১২, ২০২১ ১৯:২২:৩৪

হেফাজতে ইসলামের সাবেক আমির শাহ আহমদ শফীর মৃত্যুর ঘটনায় করা মামলায় সংগঠনটির বর্তমান আমির জুনায়েদ বাবুনগরীসহ ৪৩ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই চট্টগ্রাম জেলার পুলিশ সুপার নাজমুল হাসান গণমাধ্যমকে বলেন, সোমবার চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (৩) এ প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা শাহ আহমদ শফী গত বছরের সেপ্টেম্বরে রাজধানীর আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এরপর গত বছর ডিসেম্বরে আল্লামা শফীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগে ৩৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন তার শ্যালক মোহাম্মদ মাঈন উদ্দীন। আদালত মামলা আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দেন।

প্রকৌশল নিউজ/শা