লকডাউন নিয়ে চরম উদাসীন সরকার : ফখরুল

প্রকৌশল প্রতিবেদক :
প্রকৌশল প্রতিবেদক :
প্রকাশিত: এপ্রিল ৯, ২০২১ ২০:১৪:০৭  আপডেট :  এপ্রিল ৯, ২০২১ ২১:১৪:৪০

সরকার লকডাউন নিয়ে সমন্বয়হীনতা ও চরম উদাসীনতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে করোনা পরিস্থিতি নিয়ে এক অনলাইন বৈঠকে এ মন্তব্য করেন তিনি। জনগণকে সম্পৃক্ত করা ছাড়া করোনার মতো বিশাল চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব নয় বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, সরকারের মধ্যে কোনো পরিকল্পনা নেই। তারা উদাসীন। লকডাউন ঘোষণার আগে একবারও সবার কথা ভাবা হয়নি। 

প্রকৌশল নিউজ/এমএস