কাল থেকে ভিসা দেবে দক্ষিণ কোরিয়া: পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারী ৭, ২০২১ ১৬:৫৬:০৪  আপডেট :  ফেব্রুয়ারী ৭, ২০২১ ১৭:০২:৪৯

আগামীকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে পুনরায় ভিসা দেবে দক্ষিণ কোরিয়া।

রোববার (৭ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আগামীকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) থেকে দক্ষিণ কোরিয়া পুনরায় ভিসা কর্মসূচি চালু করছে। এই ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশি নাগরিকসহ শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।