মিয়ানমারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না : পররাষ্ট্রমন্ত্রী

প্রকৌশল প্রতিবেদক :
প্রকৌশল প্রতিবেদক :
প্রকাশিত: ফেব্রুয়ারী ৩, ২০২১ ১৮:৪১:৪৩  আপডেট :  ফেব্রুয়ারী ৩, ২০২১ ১৮:৪৩:১২

মিয়ানমারের সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন বলেছেন, ‘আমরা এখনো রোহিঙ্গা সংকটে চীনের উপর আস্থা রাখছি। চীনের মাধ্যমে মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বাংলাদেশ। কারণ দেশটির সঙ্গে সরাসরি যোগাযোগ করা যাচ্ছে না।’

বুধবার (০৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. মোমেন বলেন, ‘মিয়ানমারের সামরিক শাসন থাকলেও আমরা রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা চালিয়ে যাবো। অনেকেই আশংকা করছে মিয়ানমারের বর্তমান পরিস্থিতিতে ওপার থেকে বাংলাদেশে আসতে পারে রোহিঙ্গারা। কিন্তু তাদের আর গ্রহণ করবে না বাংলাদেশ।’

এসময় আল জাজিরার প্রতিবেদন প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন ‘আল জাজিরার ক্ষমা চাওয়া উচিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই বডিগার্ড নিয়োগ করেননি। তার দলের লোকেরাই তার বডিগার্ড।’ ভুল তথ্যের বিরুদ্ধে সরকার আইনগত ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বলেও এসময় জানান তিনি।

প্রকৌশল নিউজ/এস