বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া শিশু-কিশোর সংগঠনের শ্রদ্ধা নিবেদন

আমেনা ইসলাম
আমেনা ইসলাম
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৬ ১৬:২০:৩৯

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া শিশু-কিশোর সংগঠনের সাধারণ সম্পাদক মীর মমিন রহমান সুজনের নেতৃত্বে দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, শহীদ রাষ্ট্রপতি ও মহান স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।

এ সময় নেতাকর্মীরা মরহুমদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন। পাশাপাশি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানানো হয়।