বাংলাদেশ বন প্রহরী কল্যাণ সমিতির উদ্যোগে বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি ঘোষণা

বাংলাদেশ বন প্রহরী কল্যাণ সমিতি রাজধানীর আগারগাঁও বন অধিদপ্তরে আগামীকাল ৭ জুন শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে।
সমিতির পক্ষ থেকে উত্থাপিত ৫টি দাবির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, আগে ফরেস্ট গার্ডদের পদোন্নতি পরে ফরেস্টার পদে নিয়োগ, এইচএসসি পাস ফরেস্ট গার্ডদের ১৪ তম গ্রেড প্রদান ও বন অধিদপ্তরের অধীনে মাঠ পর্যায়ে নিয়োজিত সকলের জন্য ঝুঁকি ভাতা ও সকল ইউনিফর্মধারীদের ন্যায় রেশনিং ব্যবস্থা চালু করা, এক সংবাদ বিজ্ঞপ্তিতে সারাদেশে কর্মরত বন প্রহরীদের ঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। এ দিকে ফরেস্ট গার্ডদের উত্থাপিত এই ন্যায্য ও যৌক্তিক দাবির প্রতি সহমত একত্বতা প্রকাশ করেছেন বাংলাদেশ ডিপ্লোমা বনবিদ পরিষদের আহবায়ক আব্দুল আহাদ।
