বন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মতবিনিময় সভা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬ ২১:০৫:৩০

আজ ১৩ এপ্রিল ২০২৬ তারিখ বন অধিদপ্তরের কর্মকর্তাগণের সাথে আগারগাঁও বন ভবনের করবী সম্মেলন কক্ষে বন অধিদপ্তরের সার্বিক কার্যক্রম পরিচালনা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি ও সচিব মোঃ রায়হান কাওছার। সভায় সভাপতিত্ব করেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী।

উক্ত সভায় বন অধিদপ্তরের উপপ্রধান বন সংরক্ষকবৃন্দ, বন সংরক্ষকবৃন্দ, বিভাগীয় বন কর্মকর্তাগণ, উপবন সংরক্ষকবৃন্দ এবং সহকারী প্রধান বন সংরক্ষকগণসহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।