বাগেরহাটে নাবালিকা ধর্ষণের চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা রাকিব আটক

বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারী ২৪, ২০২৬ ১৫:৪০:২৬

বাগেরহাট সদরের বাদেকা পাড়া নিবাসী মৃত জাকারিয়া আলমের পুত্র শাপিন আলম রাকিব (২৬) গতকাল সন্ধ্যায় নাবালিকা ধর্ষণ চেষ্টা মামলায বাগেরহাট সদর থানার পুলিশ পচাপচা দিঘির মাট হতে আটক করেন, ঘটনার বিবরণে জানা যায় কাড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সেক্রেটারি রাকিব আলম গত তারিখ ২৫-১০-২০২৫ ফকিরহাট পাইকপাড়া নিবাসী আতাহার মিয়ার নাবালিকা মেয়ে হালিমা বেগমর (১৭) সাথে ফেসবুকে ফকিরহাটের হুসলা গ্রামে হালিমার খালা বাড়ি দেখা করতে করতে যান, সেখান থেকে সন্ধ্যায় হালিমাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে কিরানের বাগানের কাছে আসলে পূর্ব থেকে কিছু লোক ও রাকিব ওদের কাছে এসে মোটরসাইকেল থামিয়ে ধর্ষণের উদ্দেশ্য বাগানে নিয়ে যেতে থাকে তখন ভুক্তভোগীর ডাক চিৎকারে মানুষজন ছুটে এসে হালিমাকে উদ্ধার করে স্থানীয় জনতার কাছে ধৃত রাকি দলীয় পরিচয় ব্যবহার করে প্রভাব কাঠিয়ে স -দলবলে স্থান ত্যাগ করে ।

এ ব্যাপারে পরদিন হালিমার মা মনোয়ারা বেগম ফকিরহাট থানায় মামলা করতে ব্যর্থ হয়ে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন কোর্টে, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০( সংশোধনী ৩) অধিকতর সংশোধনী ২০২০ এর ৭,১০/৩০ ধারায় মামলা করেন ফকিরহাট মডেল থানার অভিযোগ নং ১১৮/২০২৫, তারিখ ২৮/১০/২০২৫।

বিজ্ঞ কোট মামলাটি তদন্তভার ফকিরহাট থানার ওসি তদন্ত এর উপর দেন। ওসি তদন্ত আলমগীর হোসেন সরজমীন তদন্ত করে ঘটনার সত্যতা পেয়ে রিপোর্ট দাখিল করেন। বিজ্ঞ বিচারক শুনানি শেষে ওয়ারেন্ট ইসু করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ভুক্তভোগী হালিমার মা বাদী মনোয়ারা বেগম বলেন, মামলা করার পর হইতে রাকিব ও তার দলবল মামলা উঠানোর হুমকি দিয়ে আসতেছে, বলেন কোর্টে গেলে আমাদের নাকি লাশ হয়ে ফিরতে হবে বাড়ি, আরো বলেনবাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের একজন নেতা কেস উঠাইতে হুমকি প্রদান করে যাচ্ছেন এ ব্যাপারে প্রতিকার চেয়ে তিনি বাগেরহাট জেলা বিএনপি, স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন ।

এ ব্যাপারে তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত ফকিরহাট আলমগীর হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি সরজমিন যেয়ে একাধিক প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছি এবং ঘটনার সত্যতা পেয়েছি এবং সঠিক রিপোর্ট দিয়েছি আশা করি ভুক্তভোগী ন্যায় বিচার পাবে।