ব্রাজিলের পর এবার ইংল্যান্ডের পক্ষে হিমি!

ছোট পর্দার অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি মূলত ব্রাজিলের সমর্থক। বিশ্বকাপের এই আসরে তাকে ব্রাজিলের পক্ষেই সরব থাকতে দেখা গেছে। তবে নকআউট পর্বে বাদ পড়ার পর থেকে প্রিয় দল নিয়ে আর সেভাবে কথা বলেননি তিনি। বরং আর্জেন্টিনাকে ‘খোঁচা’ দিয়েই কাটছে হিমির বিশ্বকাপ মৌসুম।
নকআউট ও কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার ম্যাচের সময় মজার ছলে নানা পোস্ট দিয়েছেন অভিনেত্রী। এবার সেমিফাইনালের আগে তিনি আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডকে সমর্থন দিলেন।
বুধবার দুপুরে একটি ছবি পোস্ট করেছেন হিমি। তাতে তার পরনে রয়েছে ইংল্যান্ডের জার্সি। যদিও ছবিটি এআই দিয়ে বানানো বলে ধারণা করা হচ্ছে। এই ছবির সঙ্গে হিমি লিখলেন, ‘প্রিয় ইংল্যান্ড, তোমরাই চ্যাম্পিয়ন হবে! এটাই আমার বিশ্বাস। আজকের ম্যাচের জন্য শুভকামনা।’ সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি।
এদিকে হিমির পোস্টে অনেকেই তাকে পাল্টা খোঁচা দিচ্ছেন। মন্তব্যের ঘরে লিখছেন, হিমি যেদিন যার জার্সি পরে, সেই দলের অবস্থা বেগতিক হয়ে যায়। তাই আর্জেন্টিনার সঙ্গে ইংল্যান্ডের অবস্থাও সুবিধাজনক হবে না বলে মন্তব্য করছেন নেটিজেনরা।
কেউ আবার লিখেছেন, ‘আচ্ছা, এবার সেমিফাইনালে ব্রাজিলকে যে দেখছি না! তারা কি সরাসরি ফাইনাল খেলবে?’ হিমির এই পোস্টে মাত্র দুই ঘণ্টায় প্রতিক্রিয়ার সংখ্যা ছাড়িয়েছে ৫১ হাজার। আর মন্তব্য প্রায় ১০ হাজার। বোঝাই যাচ্ছে, তার অনুসারীরাও এ পোস্টে হাস্যরস খুঁজে পাচ্ছেন।
উল্লেখ্য, বুধবার দিবাগত রাত ১টায় ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ম্যাচটি ঘিরে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মনেও বিরাজ করছে বিপুল উত্তেজনা।
এজেএ
