চাঁদপুরে ডা: বশির আহমেদ হৃদয় এর উপর সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ড্যাব

শনিবার(২১ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় নিউরোসাইন্স ইন্সটিটিউটের চিকিৎসক ডা: বশির আহমেদ হৃদয় চাঁদপুর জেলার মতলবের নিজ বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে মতলব উপজেলার কালিপুর বাজারে পৌঁছামাত্র একদল সন্ত্রাসী তার উপরে অতর্কিত হামলা করে গুরুত্বর জখম করেন।
পরবর্তীতে তাকে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেন এবং সেখানকার কর্তব্যরত চিকিৎসক ডাঃ বশির আহমেদ হৃদয়কে ঢাকা নিউরোসাইন্স ইনস্টিটিউটে রেফার্ড করেন। বর্তমানে তিনি নিউরোসাইন্স ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ ও মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল। নেতৃবৃন্দ বলেন এই হামলার সাথে জড়িত সকল দোষীদের দ্রুত সনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি দেশের সকল সরকারি ও বেসরকারি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও রোগীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
