প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ড্যাবের ফ্রি চিকিৎসা ক্যাম্প

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: জানুয়ারী ২২, ২০২৬ ১৯:৪৮:২৫

বৃহস্পতিবার (২২ শে জানুয়ারি) সকাল ১১টায়  রাজধানীর বিটিসিএল আনসার ক্যাম্প কড়াইল বস্তিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর আয়োজনে মাসব্যাপী কিডনি রোগীদের ফ্রি চিকিৎসা ও ওষুধ বিতরনের ক্যাম্প উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন আল রশিদ , বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মহাসচিব ডাঃ জহিরুল ইসলাম শাকিল, কোষাধ্যক্ষ ডাঃ মোঃ মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডাঃ খালেকুজ্জামান দিপু।

এছাড়াও উপস্থিত ছিলেন ড্যাবের সহ-সভাপতি ডাঃ আবু সায়েম, যুগ্ম মহাসচিব ডাঃ মোঃ ফরহাদ হাসান চৌধুরী, ডাঃ জিয়াউর হক জিয়া, সাংগঠনিক সম্পাদক ডাঃ গালিব হাসান প্রিতম, ডাঃ আব্দুল রাজ্জাক, ডাঃ জিল্লুর রহমান, ডাঃ আল আমিন সহ ড্যাব কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায়  ছিলেন বিশিষ্ট কিডনি রোগ বিশেষজ্ঞ ও ড্যাব কেন্দ্রীয় কমিটির সহ-আপ্যায়ন  বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক ডা. শাহ নেওয়াজ দেওয়ান । 

ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৪০০ থেকে ৫০০ কিডনি রোগীদের চিকিৎসা প্রদান ও পরামর্শ দেওয়া হয় এবং তার সাথে কম্বল বিতরণ করা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ৩১ দফার অন্যতম দফা হচ্ছে স্বাস্থ্য খাত,বিএনপি'র নির্বাচনী মেনু ফেস্টোনে স্বাস্থ্য খাতে কিডনি রোগীদের দীর্ঘমেয়াদী চিকিৎসার কথা বিবেচনা করা হয় এবং ভবিষ্যতে কিডনি রোগীদের সুলভ মূল্যে ওষুধ বিতরণ , কিডনি রোগের মত দুরারোগ্য এবং ব্যয়বহুল রোগের চিকিৎসা সরঞ্জামাদি এবং অন্যান্য  সুবিধা যেমন, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ  এর মাধ্যমে দেশের প্রান্তিক জনগণ এবং দরিদ্র রোগীরা যেন ডায়ালাইসিস ও কিডনি ট্রান্সপ্লান্ট বাংলাদেশেই সহজে সুলভ মূল্যে করতে পারে এই সব বিষয়ে পরামর্শ দেওয়া হয়।