তারেক রহমানের সাথে শিবগঞ্জ বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময় সভা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে বগুড়ার শিবগঞ্জ উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিএনপির পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হওয়া এ সভা চলে প্রায় এক ঘণ্টাব্যাপী।
সভায় শিবগঞ্জের তৃণমূল নেতারা স্থানীয় রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম এবং আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে করণীয় তুলে ধরেন। পুরো সময়জুড়েই জনাব তারেক রহমান মনোযোগ দিয়ে নেতাকর্মীদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন বিষয় নিয়ে মতামত নেন।
ভার্চুয়ালী অংশ নিয়ে এসময় তারেক রহমান বলেন, “মীর শাহে আলম আমার ছোট ভাই। তাকে আমি আপনাদের হাতেই তুলে দিলাম। আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিজয়ী করে আনার দায়িত্ব আপনাদের। শিবগঞ্জের আন্দোলন-সংগঠনে তার ভূমিকা অনন্য, তাই তৃণমূলের ঐক্যই এখন সবচেয়ে বড় শক্তি। সভায় উপস্থিত নেতারা নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।
