ডেপুটি অ্যাটর্নি জেনারেল হলেন বগুড়ার আখতার ফরহাদ জামান

বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) হিসাবে নিয়োগ পেয়েছেন বগুড়ার কৃতি সন্তান আখতার ফরহাদ জামান। গত মঙ্গলবার (৪ঠা নভেম্বর) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে এতে স্বাক্ষর করেছেন সলিসিটর মোঃ মঞ্জুরুল হোসেন।
আখতার ফরহাদ জামান ১৯৯৭ সালে বার কাউন্সিলে আইনজীবী হিসাবে অন্তভর্‚ক্ত হন। ২০০১ সালে হাইকোট বিভাগ ও ২০২৪ সালের ০২ অক্টোবর বাংলাদেশ সুপ্রীম কোটের আপীল বিভাগে তালিকাভ‚ক্ত হন। তিনি বগুড়া শহরের সবুজবাগ এলাকার বাসিন্দা।
অ্যাডভোকেট এস. আফজাল হোসেনের ছেলে আখতার ফরহাদ জামান রাজশাহী বিশ^বিদ্যালয়ের অধীনে স্নাতক ও এলএলবি ডিগ্রী লাভ করে দক্ষতার সাথে আইন পেশা চালিয়ে যাচ্ছেন। তিনি বিভিন্ন সরকারী ও বেসরকারী প্রতিষ্ঠান এবং ব্যাংকে পরামর্শক ও প্যানেল আইনজীবী হিসাবে দায়িত্ব পালন করছেন।
পাঁচ ভাই বোনের মধ্যে তিনি মেজ এবং সবাই নিজ নিজ কর্মক্ষেত্রে সুপরিচিত। তার বড় বোন বাংলাদেশ সুপ্রীম কোটের আইনজীবী, বড় ভাই বগুড়া ক্যান্টনমেন্ট কলেজের অধ্যাপক, ছোট বোন গৃহীনি এবং ছোট ভাই বেসরকারী সংস্থার কমকতা।
তিনি ভারত, ভুটান, নেপাল, মালয়েশিয়া, সিংগাপুর, সৌদি আরব, জামানী, ইংল্যান্ড, স্কটল্যান্ড, ফিনল্যান্ড, এস্তোনিয়া, লাটভিয়া ভ্রমন করেছেন। তিনি বতমানে দুই কন্যা সন্তানের জনক।
