ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা বৈঠকে করেছেন। রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
এছাড়াও উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুসহ ১১ জন প্রতিনিধি । প্রতিনিধি দলের সদস্যরা হলেন - তপন চৌধুরী, এ কে আজাদ, নাসিম মনজুর, কামরান টি রহমান, আহসান খান চৌধুরী, তাসকিন আহমেদ, এম এ হাতেম, ফজলে এশান শামীম, ডা. রশিদ আহমেদ হোসেনী প্রমুখ।
