নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই সবাই সুষ্ঠু নির্বাচন চাই: আমির খসরু 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫ ১৯:৫১:০৪

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই সবাই সুষ্ঠু নির্বাচন চাই বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (০৩ জুলাই) বিকেলে গুলশান চেয়ারপার্সন কার্যালয়ে অস্ট্রেলিয়ান হাই কমিশন সুসান রাইলের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে বাংলাদেশের নির্বাচন স্বাভাবিক ভাবে হবে, নির্বাচনের ক্ষেত্রে অস্ট্রেলিয়া সহযোগিতা করবে এবং তারা করছে  সুষ্ঠু নির্বাচন যাতে বাংলাদেশে হয়ে যায় তা অব্যাহত থাকবে, বাংলাদেশে সার্বিক রাজনীতি পরিস্থিতি এবং আগামী দিনের বাংলাদেশে আমাদের রাজনৈতিক পরিবর্তন,  মত পরিবর্তন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে বলে জানিয়েছেন।

তিনি আরো বলেন, বিগত ৩-৪টি ভোটে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন,  যারা নতুন জেনারেশন বয়স ৩০ এর নিচে, তারা ভোটাধিকার মোটেই প্রয়োগ করতে পারেননি। দেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সুতরাং আমরা মনে করছি ওরাও মনে করছে ভোটার টার্ন অফ অনেক ভালো হবে। জনগণ অত্যন্ত উৎসাহ মধ্য দিয়ে পুরুষ- মহিলারা ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন। ভালো ভোট পাবে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন হবে যার মাধ্যমে একটি সরকার গঠন করবে।

সংস্কারের বিষয়ে কোনো সাজেশন আছে কিনা প্রশ্ন করা হলে আমির খসরু উত্তরে বলেন ,তাদের কোন সাজেশন নাই, সংস্কারে উদ্যোক্তা বিএনপি, বিএনপি সংস্কারের উদ্যোগ নিয়েছেন অনেক আগে থেকে বাংলাদেশে সব সংস্কারের উদ্যোক্তা বিএনপি সুতরাং এবারো তাই হয়েছে আমাদের ভিশন 20 30 থেকে শুরু করে ২৭ দফা ৩১ দফা এটা বাস্তবায়নের জন্য জাতীয় সরকার গঠন করা, এগুলো সব আলোচনায় আসছে এটা  নির্বাচনের দিকে যাওয়াটাই হচ্ছে   শোচনীয় দিক। 

নির্বাচনের যে রোড ম্যাপ, নির্বাচন কমিশনার যে সার্বিক পরিস্থিতি অবজারভেশনে আছে কিনা প্রশ্ন করা হলে আমির খসরু উত্তরে বলেন, আপনাদের একটি জিনিস বুঝতে হবে বাংলাদেশের নির্বাচন যখনই নিরপেক্ষ সরকারের অধীনে হয়েছে তখনই নির্বাচনের পরিবেশ ভালো ছিলো, বিগত দিনগুলিতে রাজনৈতিক দল ও ভোটাররা সবচেয়ে স্মৃতিশীলতা রক্ষা করতে চায়। পুলিশ আর আইনশৃঙ্খলার বাহিরেও বাংলাদেশের রাজনীতি ক্ষেত্রটা ভোটাররা এবং রাজনীতিক দলগুলো চাই স্থিতিশীলতা ঠিক থাকোক এবং সুশৃংখলভাবে নির্বাচন হোক সুতরাং এজন্য এ বিষয় নিয়ে কারো শঙ্কা থাকার কথা না। এ সময় উপস্থিত ছিলেন  চেয়ারপার্সন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।