আওয়ামী দোসর মুক্ত জনপ্রশাসনের দাবিতে "বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরামের" অবস্থান কর্মসূচি 

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: মে ২৪, ২০২৫ ২১:০৩:৪৬

ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসর মুক্ত জনপ্রশাসনের দাবিতে অবস্থান কর্মসূচির ঢাক দিয়েছে" বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্য ফোরাম "রবিবার (২৫ মে) সকাল ১০ টায় অবস্থান কর্মসূচি পালন করবেন সংগঠনটি।

সংগঠের সদস্য সচিব কাজী মেরাজ হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, ছাত্র জনতা, জুলাই ঐক্য সহ বিভিন্ন সংগঠন দিনের পর দিন ফ্যাসিস্ট আওয়ামী লীগ দোসর মুক্ত জনপ্রশাসনের দাবিতে আন্দোলন করে যাচ্ছেন। আমরাও এই দাবির সাথে সংহতি প্রকাশ করে আন্দোলন করে যাচ্ছি। পর্যায়ক্রমে উপদেষ্টা, মন্ত্রিপরিষদ সচিব ও জনপ্রশাসনের সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করে আওয়ামী লীগ ফ্যাসিস্ট দোসর ও চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের অপসারণের অনুরোধ জানিয়ে তালিকা প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট উপদেষ্টাগণ এবং কর্মকর্তাগন বারবার আশ্বাস জানালেও বাস্তবে কোন দৃশ্যমান পদক্ষেপ দেখা যাচ্ছে না। আওয়ামী লীগ ফ্যাসিস্ট দোসর ও চুক্তিভিত্তিক নিয়োজিত বিতর্কিত কর্মকর্তাদের অপসারণের প্রজ্ঞাপন জারির দাবিতে রবিবার (২৫ মে) সকাল ১০ টায় মন্ত্রিপরিষদ বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। তিনি এই অবস্থান কর্মসূচিতে বৈষম্য বিরোধী কর্মচারীর ঐক্য ফোরামের সকল সদস্য বৃন্দকে যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।