বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে মনোহরগঞ্জে জামায়াতের ইফতার মাহফিল

কুমিল্লার মনোহরগঞ্জে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোহরগঞ্জ উপজেলা শাখা।
মঙ্গলবার (২৫ মার্চ) উপজেলা আমির হাফেজ মাওলানা নুরুন্নবীর সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিজনেস ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য মনোহরগঞ্জ উপজেলা পরিষদে জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হামিদুর রহমান সোহাগ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মু. জয়নাল আবেদীন পাটোয়ারী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম মনসুর, মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি মোঃ জসিম উদ্দিন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু ইউসুফ, হেফাজতে ইসলামের আহ্বায়ক হাফেজ নিজাম উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ উল্লাহ, যুব বিভাগের সভাপতি মু. মহিউদ্দিন, জামায়াতের সহ সেক্রেটারি হাফেজ আবদুল্লাহ আল নোমান, মনোহরগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাই, মনোহরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবদুর রহমান জাবেরী, ইসলামি আন্দোলনের আব্দুল আল নোমান, খেলাফত মজলিসের সভাপতি হাফেজ মাওলানা আবদুস সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আশরাফুজ্জামান শামীমসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
