বিএনপি’র বর্ধিত সভা বাস্তবায়ন কমিটি গঠন

গোলাম মওলা মুন্না
গোলাম মওলা মুন্না
প্রকাশিত: ফেব্রুয়ারী ১৬, ২০২৫ ১৯:৫০:০৬

আগামী (২৭ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র বর্ধিত সভা উপলক্ষে একটি বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। বাস্তবায়ন কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ,অন্য সদস্যরা হলেন বিএনপি'র যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন-নবী খান সোহেল ,শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, এড. আব্দুস সালাম আজাদ,সৈয়দ এমরান সালেহ প্রিন্স, এম রশিদুজ্জামান মিল্লাত ,ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল, কাজী ছাইয়েদুল আলম বাবুল, মাহবুবের রহমান শামীম ,এডভোকেট সৈয়দ শাহীন শওকত ,আসাদুল হাবিব দুলু, আলহাজ্ব জি কে গউছ ,অধ্যক্ষ সেলিম ভূঁইয়া , শরিফুল আলম , শামা ওবায়েদ ,অনিন্দ্য ইসলাম অমিত, সুলতান সালাউদ্দিন টুকু, ব্যারিষ্টার নাসির উদ্দিন অসীম, আজিজুল বারী হেলাল, এবিএম মোশাররফ হোসেন , রকিবুল ইসলাম বকুল, মীর সরফত আলী সপু, প্রফেসর ড. মোর্শেদ হাসান খান,ডাঃ রফিকুল ইসলাম, রফিকুল ইসলাম মজনু ,আমিনুল হক ।

ব্যাবস্থাপনা কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, অভ্যর্থনা কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন হাবিব উন-নবী খান সোহেল, সদস্য হিসেবে রয়েছেন আবদুস সাত্তার পাটোয়ারী, আপ্যায়ন কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাত, শৃঙ্খলা কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন সুলতান সালাউদ্দিন টুকু, মিডিয়া কমিটিতে আহ্বায়ক রয়েছেন ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল,চিকিৎসা সেবা কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন ডাঃ রফিকুল ইসলাম।