অবশেষে বারবাকিয়া রেঞ্জের জব্দকৃত বালু সংক্রান্ত বিষয়টি আদালতের নির্দেশে নিস্পত্তি

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মে ১১, ২০২৪ ১৭:৪৬:০২

চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জাধীন টৈটং বিটের রিজার্ভ হারবাং মৌজার মধুখালি নামক এলাকায় গত ২৫/০৫/২০২৩ খ্রি: তারিখ বন বিভাগ বালুগুলি জব্দ করে টইটং বিট কর্তৃক ইউ,ডি,ও,আর নং-১৭/টই অব ২০২২-২৩ মূলে বিভাগীয় মামলা দায়ের করা হয়।

কিছুদিন পুর্বে  জব্দকৃত বালু উপজেলা প্রশাসন নিলামের উদ্যেগ নিলে রেঞ্জ  কর্মকর্তা,বারবাকিয়া রেঞ্জ গত ৩১ মার্চ বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালত,  চকরিয়া, কক্সবাজার এর নিকট বালু গুলি প্রকৃতির সাথে মিলিয়ে দেওয়ার আবেদন করেন।আবেদনের প্রক্ষিতে আদালত উপজেলা নির্বাহী কর্মকর্তা,পেকুয়াকে বালুগুলি পরিমাপ করে  প্রতিবেদন দাখিলের  নির্দেশ দেন।

কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা যথাসময়ে প্রতিবেদন দাখিল না করায় ও সময় প্রার্থনা না করায় রেঞ্জ কর্মকর্তা বারবাকিয়া রেঞ্জের আবেদনের ধারাবাহিকতায় স্মারক নং- ১৬৭৭(৩)/(৩)/২৪ তারিখ-০২/০৫/২০২৪ খ্রি:মূলে বালু গুলি প্রকৃতির সাথে মিলিয়ে দেওয়ার আদেশ দেন। এ আদেশের প্রেক্ষিতে বিভাগীয় বন কর্মকর্তা চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের নির্দেশে মোঃ দেলোয়ার হোসেন।

সহকারী বন সংরক্ষক, পদুয়া মহোদয় এর নেতৃত্বে ০৮/০৫/২০২৪ খ্রি: সকাল ১০টা হতে রাত ১২টা পর্যন্ত অভিযান পরিচালনা করে, অভিযানের প্রথম দফায় আংশিক বালু প্রাকৃতিক পরিবেশে মিলিয়ে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের শহর রেঞ্জ,বারবাকিয়া, পটিয়া, মার্দাশা, পদুয়া,চুনতি রেঞ্জ কর্মকর্তা সহ চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের শতাধিক কর্মকর্তা এবং কর্মচারী বৃন্দ অভিযানে অংশগ্রহণ করেন। এবং বারবাকিয়া রেঞ্জের সুফল প্রকল্পের প্রায় দেড় শতাধিক  সদস্য সহযোগিতা করেন।