চট্টগ্রাম উত্তর বন বিভাগের হাটহাজারী রেঞ্জ কর্তৃক লাইসেন্স বিহীন ২ টি করাতকল সীলগালা ও যন্ত্রাংশ জব্দ

গত শনিবার ২৭ জানুয়ারী চট্টগ্রাম সদর সহকারী বন সংরক্ষকমাা: জয়নাল আবেদীন এঁর সার্বিক দিক নির্দেশনায় হাটহাজারী রেঞ্জ কর্মকর্তামাাঃ সাইফুল ইসলাম এর নেতৃত্বে এবং হাটহাজারী রেঞ্জের অন্যান্য বিটের সংশ্লিষ্ট বিট কর্মকতা ও কর্মচারীদের সহযোগিতায় হাটহাজারী উপজেলার হাটহাজারী রেঞ্জাধীন মুনিয়া পুকুর নামক এলাকায় আরবান স‘মিল, প্রোপাইটারমাাঃ আরবান সাং-পশ্চিম ধলই, হাটহাজারী, চট্টগ্রাম ও ফরহাদাবাদ নুরআলী মিয়ার হাট নামক এলাকায় নুর আলম, সাং- ফরহাদাবাদ,হাটহাজারী,চট্টগ্রাম কর্তৃক পরিচালিত লাইসেন্স বিহীন/ অবৈধ করাতকলে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় করাতকলের যন্ত্রাংশ এবং অবৈধ কিছু কাঠ জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা এস, এম, কায়চারের কঠোর নির্দেশনার অংশ হিসেবে অবৈধ ভাবে পরিচালিত করাতকল উচ্ছেদ অভিযান সকল রেঞ্জে চলমান থাকবে। বিভাগীয় বন কর্মকর্তা এই অভিযানের সাথে সরাসরি সম্পৃক্ত সকল কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জানিয়েছেন।
