কুমিল্লা  ৯ আসন

জিন-ভূতের ভোটের মাধ্যমে নির্বাচিত হতে চাই না- জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতেচাই- এলজিআরডি মন্ত্রী

আবদুর রহিম, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
আবদুর রহিম, মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৫, ২০২৩ ১৮:৩৩:৫৬  আপডেট :  ডিসেম্বর ২৫, ২০২৩ ১৮:৪৩:১৯

মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদনির্বাচনে কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেছেন।

স্থানীয় সরকার মন্ত্রী মনোহরগঞ্জ উপজেলার ৪ টি ইউনিয়নে মৈশাতুয়া নীলকান্ত ডিগ্রী কলেজ মাঠ, বাইশগাঁও উচ্চ বিদ্যালয় মাঠ, হাসনাবাদ উচ্চ বিদ্যালয় মাঠ, ঝলম দক্ষিণ মির্জাপুর উচ্চ বিদ্যালয় মাঠে রবি বার দিনব্যাপী নির্বাচনী মতবিনিময় সভার মাধ্যমে ও গণসংযোগ, উঠান বৈঠকে  নির্বাচনের প্রচারণার শুভ করেছেন।

সভায়, গণসংযোগ, উঠান বৈঠকে মন্ত্রী বলেছেন- জিন ভূতের ভোটের মাধ্যমে নির্বাচিত হতেছাইনা জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হতেচাই। চেয়ারম্যান, মেম্বরা আপনারা ভোটার দেরকে ভোট কেন্দ্রে সম্মানের সহিত নিয়ে আসবেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুদুল  কাইয়ুম  চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা পরিষদের ভাইস  চেয়ারম্যান  মোঃ আমিরুল ইসলাম, মন্ত্রীর উন্নয়ন সমন্বয়ক  মোঃ কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের  সহ সভাপতি মিজানুর রহমান মজুমদার, সহ সভাপতি আবুল কালাম আজাদ, বাইশগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামাল হোসেন, ঝলম দঃ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আশিকুর রহমান হীরন, উপজেলা যুবলীগের আহবায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ম আহবায়ক মোঃ কামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুজাম্মান শামীম প্রমুখ।