চট্টগ্রাম উত্তর বন বিভাগের আয়োজনে ৩ দিন ব্যাপী প্রশিক্ষন কর্মশালা

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুন ১৪, ২০২৩ ১৯:৫৩:৫২

আজ বুধবার চট্টগ্রাম মহানগরীর মোটেল সৈকত এ চট্টগ্রাম উত্তর বন বিভাগ আয়োজিত ৩ দিন ব্যাপী "Training on Community Operations Manual (COM)" Sustainable Forests and Livelihoods (SUFAL) Project সংক্রান্ত বিষয়ে অত্র বন বিভাগে কর্মরত বিট কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যথাক্রমে চট্টগ্রাম দক্ষিন বন বিভাগ,উপকূলীয় বন বিভাগ,চট্টগ্রাম,বন ব্যবস্থাপনা ও পরিকল্পনা বিভাগ এবং বন্যপ্রানী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ,চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তাগন সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।