চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতাধীন সুফল প্রকল্পের সুবিধাভোগীদের মাঝে চেক বিতরন

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জুন ১০, ২০২৩ ১৯:৪০:২৬

চট্রগ্রাম দক্ষিণ বনবিভাগের বারবাকিয়া রেঞ্জের আওতাধীন সুফল প্রকল্পের সুবিধাভোগিদের মাঝে আজ শনিবার চেক বিতরন করা হয়।

এ প্রকল্পের আওতায় বারবাকিয়া রেঞ্জের ০৭ টি গ্রাম সংরক্ষণ দলের ৩১৬ জন সুবিধাভোগী র মাঝে প্রতি সদস্যকে ২৫২০০ টাকা করে ঋন প্রদান করা হয়। এতে মোট ঋনের পরিমান দাড়ায় ৭৯ লাখ ৬৩ হাজার ২০০ টাকা। এ অর্থের দ্বারা বন নির্ভর পরিবারের আর্থ সামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।

উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া এর সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পূর্বিতা চাকমা ও পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর হায়দার।

এছাড়া উপস্থিত ছিলেন টইটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব জাহেদুল ইসলাম। চেক বিতরণ অনুষ্ঠান সভার সভাপতিত্ব করেন চট্রগ্রাম দক্ষিণ বনবিভাগের পদুয়ার সহকারী বনসংরক্ষক মোঃ দেলোয়ার হোসেন। সভাটি সঞ্চালনা করেন বারবাকিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক।