সুদান থেকে দেশে ফিরলেন ৫২ বাংলাদেশি

সংঘাত কবলিত সুদান থেকে ৫২ বাংলাদেশি সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১১ মে) সকাল সাড়ে ১০টার পর বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।
এর আগে গতকাল বুধবার পোর্ট সুদান থেকে সুদানের বদর এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে জেদ্দায় পৌঁছান ১৭৬ বাংলাদেশি। তাদের মধ্যে থেকে দেশে এলেন ৫২ জন। এদিকে আরও ১৩০ জন আজকের মধ্যে কাতার এয়ারলাইন্সে ও মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ২৩৮ জনের দেশে ফেরার কথা রয়েছে বলে জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস সূত্র।
