টাঙ্গাইল বন বিভাগের ঘাটাইলে সংরক্ষিত বনে গাছ চুরির হিড়িক

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৩ ২১:৫৬:৫৪

টাঙ্গাইলের ঘাটাইাল সংরক্ষিত বনাঞ্চলের গজারি গাছ চুরির হিড়িক পড়েছে। উপজেলার সংগ্রামপুর ইউনিয়নের ভেলুয়াটিকি বাইকার চালা এলাকায় দিনের বেলাতে বন বিভাগের কর্মকর্তাদের সাথে যোগসাজসে এলাকার সংঘবদ্ধ  চোরচক্র প্রতিনিয়ত চুরি করছে মুল্যবান গজারীর গাছ।

সরেজমিনে দেখা যায়, ধলাপাড়া রেঞ্জের আওতাধীন বটতলী বীটের অন্তর্ভুক্ত বাইকারচালা পাহারী অঞ্চলে দুইমাসে প্রায় ২০ লক্ষাধিক টাকার মুল্যবান গজারী গাছ কেটে নিয়েছে এলাকার চিহ্নিত একটি চক্র। গত দুইমাস আগে ওই বাগানে মুল্যবান গজারী গাছ থাকলেও দুইমাস পরে গিয়ে বাগান কোন গাছ দেখা যায়নি। সমস্ত বাগান মরুভুমিতে পরিণত হয়েছে।

নাম প্রকাশ না করা শর্তে ওই এলাকার একাধিক ব্যক্তি জানান, এই বাগানে কয়েক হাজার মুল্যবান গজারী গাছ ছিলো। দিনদিন সব গাছ চুরি হয়ে যাচ্ছে। স্থানীরা জানান, এই চোরচক্র বনবিভাগের অসাধু কিছু কর্মকর্তাদের সাথে যোগসাজশে দিনে দুপুরে এই গজারি গাছগুলো কেটে নিয়ে গেছে। যার আনুমানিক মুল্য ২০লক্ষ টাকা। এভাবে দিনের আলোতে গাছ চুরি যাওয়ায় প্রকৃতির বিরুপ প্রভাব পরছে পরিবেশের উপর।

এ বিষয়ে ধলাপাড়া রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুঞ্জরুল ইসলাম জানান, সম্প্রতি আমরা কিছু গাছ উদ্ধার করেছি। বাকিটা উদ্ধারের চেষ্টা চলছে। দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে গাছ চোর চক্রের এক প্রভাবসালী সদস্য জানান খোদ ডিএফও এবং রেঞ্জ অফিসার সহ সংশ্লিষ্ট সকলকে ম্যানেজ করেই আমরা গাছ কেটেছি। লিখে আমাদের কিছুই করতে পারবেন না। স্থানীয় বাসিন্দাদের মতে সংরক্ষিত বন বাগান রক্ষার্থে অবিলম্বে বন বিভাগের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের হস্তক্ষেপ প্রয়োজন।