চট্টগ্রাম উত্তর বন বিভাগের রাউজানঢালা বিট কাম চেক স্টেশন কর্তৃক পাচারের উদ্দেশ্যে রাখা জ্বালানী ও গোলকাঠ আটক

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩ ২১:০৭:২৮

গত বুধবার গোপন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো:সাজ্জাদ হোসেন এর নেতৃত্বে সঙ্গীয় স্টেশন কর্মকর্তা পল্লব কুমার সাহা ও রাউজানঢালা বিট কাম চেক স্টেশন ও সঙ্গীয় স্টাফসহ এক বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করে রাউজান উপজেলার কদলপুস্থ পরীর দীঘির পাড় সংলগ্ন এলাকায় পাচারের উদ্দ্যেশে রাখা ১০ টু:=১৬.৭০ ঘনফুট বিবিধ গোলকাঠ ও ১২৫ ঘনফুট বিবিধ জ্বালানী কোন বৈধ হেমার চিহ্ন না পাওয়ায় আটক ও জব্দ করা হয়।

জব্দকৃত মালামাল রাউজানঢালা বিট হেফাজতে রাখা হয়েছে। এ ব্যাপারে যথা সময়ে মামলা দায়ের করা হয়েছে। চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী সফল অভিযানের জন্য অভিযানের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং অভিযান অব্যাহত রাখার নির্দেশ দেন।