সৌদি আরবের বিপক্ষে জয় পেলো পোল্যান্ড

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২২ ২২:১৮:২২

কাতার বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সৌদি আরবেকে বিপক্ষে ২-০ গোলে হারিয়েছে পোল্যান্ড। শনিবার (২৬ নভেম্বর) নিজেদের দ্বিতীয় খেলায় এডুকেশন সিটি স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় মাঠে নামে সৌদি আরব মুখোমুখি ও পোল্যান্ড। প্রথমার্ধ শেষে এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পোল্যান্ড। বিরতির পর আরও এক গোল করলে ২-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে পোল্যান্ড।