চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের উপকারভোগীদের মাঝে চুক্তিনামা বিতরণ ও সুফল বাগান পরিদর্শনে প্রধান বন সংরক্ষক

গতকাল ৬ নভেম্বর চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের দোহাজারী রেঞ্জ কার্যালয়ে বন সংরক্ষণে গ্রামের সদস্যগনের সাথে মতবিনিময় সভা ও বাগানের উপকারভোগীদের মাঝে চুক্তিনামা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী, বিশেষ অতিথি চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক বিপুল কৃষ্ণ দাস, সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের, বিভাগীয় বন কর্মকর্তা, মোঃ সফিকুল ইসলাম। একই দিনে প্রধান বন সংরক্ষক বিভিন্ন বিটে সৃজিত সুফল বাগান পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
এসময় তার চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগন উপস্থিত ছিলেন। ছবি- আজকের সংবাদ
