পরীমণি সুন্দরী, তার জামিন পাওয়ার অধিকার আছে

প্রকৌশল প্রতিবেদক :
প্রকৌশল প্রতিবেদক :
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২১ ১৪:৩০:০৪  আপডেট :  আগস্ট ২৯, ২০২১ ১৫:০০:১৪

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, চিত্রনায়িকা পরীমণি সুন্দরী। তিনি অপরাধ করেছেন কি না বা অপরাধের সঙ্গে জড়িত কি না, তা আদালত নির্ধারণ করবে। তবে তার জামিন পাওয়ার অধিকার রয়েছে।

রোববার জাতীয় প্রেসক্লাবে গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় জাফরুল্লাহ এ মন্তব্য করেন। এ সময় পরীমণির জামিন আবেদন দ্রুত বিবেচনা করার জন্য বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

অনুষ্ঠানে পরীমণির বিচার দ্রুত করার দাবিও করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘মদ আমদানির বৈধতা সরকার দিয়েছে। তবে অপরাধ করে পরবর্তী সময়ে আদালত এবং কারাভোগের পর সবারই জামিনের অধিকার রয়েছে। পরীমণির জামিনের অধিকার রয়েছে।’

প্রকৌশল নিউজ/এমআরএস