মারা গেছেন হেফাজত আমির জুনায়েদ বাবুনগরী

প্রকৌশল প্রতিবেদক:
প্রকৌশল প্রতিবেদক:
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২১ ০৭:২৩:১৯  আপডেট :  আগস্ট ১৯, ২০২১ ১১:৪৩:৫৮

হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় আমির জুনায়েদ বাবুনগরী মারা গেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

বৃহস্পতিবার চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে বেলা সাড়ে ১২টার দিকে মারা যান তিনি।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা মহিউদ্দিন রব্বানী।

এর আগে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উচ্চ রক্তচাপজনিত কারণে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে তাকে চট্টগ্রাম নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআরে ভর্তি করা হয়।

প্রকৌশল নিউজ/এমআরএস