বিনেরপোতা ধান গবেষণা ইনস্টিটিউটের ভিতর নারীর লাশ উদ্ধার

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:
আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশিত: মে ১৪, ২০২১ ০১:০৬:৫১  আপডেট :  মে ১৪, ২০২১ ০১:১০:২০

সাতক্ষীরার পাটকেলঘাটা থানার বিনেরপোতা এলাকায় অজ্ঞাত এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার বেলা ২ টার দিকে বিনেরপোতার ধান গবেষণা ইনস্টিটিউটের ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, আনুমানিক ৩৫ বছর বয়সী এই মহিলাটি বিনেরপোতা এলাকায় প্রায়ই ঘোরাফেরা করতেন। তিনি মানসিক ভারসম্যহীন ছিলেন। ভারসম্যহীন নারীর মরদেহটি পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। 

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, নিহত ওই মহিলা মানসিক ভারসম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তার নাম পরিচয় এখনো জানা যায়নি। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে, কি কারণে তার মৃত্যু হয়েছে সেটি তদন্তে মাঠে নেমেছে পুলিশ। বিস্তারিত ময়না তদন্তের রিপোর্টের পর জানা যাবে।