আল-আকসার ইমামের ওপর ইসরাইলের নিষেধাজ্ঞা

প্রকৌশল নিউজ ডেস্ক:
প্রকৌশল নিউজ ডেস্ক:
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ ১৫:৪২:০৪  আপডেট :  এপ্রিল ২১, ২০২১ ১৫:৫৪:৩৮

জেরুজালেমের পবিত্র মসজিদ আল-আকসার ইমাম শেখ ইকরিমা সাবরির ওপর চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরাইল।

ইহুদিবাদী দেশটির গোয়েন্দা বিভাগ দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এরিয়ে ডেরির স্বাক্ষরিত আল-আকসায় প্রবেশে নিষেধাজ্ঞার আদেশের কপি গত সোমবার ইমাম শেখ ইকরিমা সাবরির কাছে পাঠিয়েছে।

কেন ওই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তা আদেশে উল্লেখ করা হয়নি। তবে, শেখ ইকরিমা এই আদেশকে ইসরাইলের অন্যায় পদক্ষেপ হিসেবে আখ্যায়ীত করেছেন।

তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জেরুজালেম ফিলিস্তিনিদের, এখানে কোনো কিছু ইসরাইল নিয়ন্ত্রণ করতে পারে না।এ সব করে দখলদাররা আমাদের ঐক্য ও মনোবল ভাঙতে পারবে না।

এর আগে গত ২৬ মার্চ শেখ ইকরিমার ওপর একমাসের নিষেধাজ্ঞা আরোপ করে ইসরাইল।তার মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন করে আরও চার মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

জেরুজালেম ও ফিলিস্তিনের সাবেক গ্র্যান্ড মুফতি ৮২ বছর বয়সী এ ইমামকে বহুবার ইহুদিবাদী ইসরাইলের পুলিশ গ্রেফতার করেছে এবং নিষেধাজ্ঞা আরোপ করেছে, কিন্তু কোনো কিছুই তাকে দমাতে পারেনি। সূত্র: খবর ইয়েনি সাফাকের

প্রকৌশল নিউজ/এমএস