আব্দুল মতিন খসরু আইসিইউতে

প্রকৌশল নিউজ :
প্রকৌশল নিউজ :
প্রকাশিত: মার্চ ৩০, ২০২১ ১৫:২০:৫৭  আপডেট :  মার্চ ৩০, ২০২১ ১৬:১৮:০৭

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু। রোববার রাতে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার তার ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

অ্যাডভোকেট মো. মহিন জানান, গত ১৫ মার্চ আব্দুল মতিন খসরু সংসদ সচিবালয়ে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। ১৬ মার্চ সকালে তার রিপোর্টে করোনা পজিটিভ আসে। ওইদিনই তাকে সিএমএইচে ভর্তি করা হয়। গত রোববার রাত ১২টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়েছে।

তিনি আরও জানান, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুর শারীরিক অবস্থা ভালো আছে। তার অক্সিজেনের লেভেল ঠিক আছে। তবে শরীরে সোডিয়ামের মাত্রা কিছুটা কমে গেছে।

অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু গত ১০ ও ১১ মার্চ অনুষ্ঠিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২০২২ সেশনের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছিলেন।

প্রকৌশল নিউজ/এমআর