পাসপোর্ট পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে চাকরি থেকে বরখাস্ত

পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক আব্দুল্লাহ আল মামুনকে সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত ২০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেয়া হয়।
এই কর্মকর্তা সর্বশেষ সিলেট বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিসে কর্মরত থাকাকালীন সাময়িক বরখাস্ত হন। ইতোপূর্বে তিনি পরিচালক ও অফিস প্রধান হিসেবে বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অফিস আগারগাঁও ঢাকায় কর্মকালীন প্রতিনিয়ত অনিয়ম, অসদাচারন ও শৃঙ্খলা বহির্ভূত আচরণ, অফিসিয়াল সভায় যথাসময়ে উপস্থিত না হওয়া, অনুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করা, কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বদলি সংক্রান্ত অধিদপ্তরের ন্যায় সঙ্গত আদেশ অমান্য করে বদলিকৃত কর্মকর্তাকে অব্যাহতি প্রদান না করা, অফিসিয়াল মিটিংয়ে শৃঙ্খলা বহির্ভূত আচরণ করত: উত্তেজনা সৃষ্টি করা, সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পোস্ট প্রদানসহ বেশ কিছু অভিযোগ উত্থাপিত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দীর্ঘ তদন্ত শেষে অভিযোগ সমূহ প্রমাণিত হলে পিএসসিতে তার বিরুদ্ধে গুরু দণ্ড আরোপের বিষয়ে মতামত চাওয়া হলে পিএসসি থেকে তাকে চাকুরী হতে বরখাস্ত করন গুরু দণ্ড আরোপের সুপারিশ করলে আব্দুল্লাহ আল মামুনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বহিষ্কারাদেশ প্রজ্ঞাপন জারি করা হয়।
