প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাথে উপাচার্য ড. মো. কুদরত-ই-জাহান এর সৌজন্য সাক্ষাত

রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ও ববিপ্রবির রিজেন্ট বোর্ডের সম্মানিত সদস্য জনাব মীর শাহে আলমের সাথে তাঁর নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন বগুড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. কুদরত-ই-জাহান।
সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় বগুড়ার কৃতী সন্তান মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সহযোগিতা প্রদান করবেন বলে আশ্বস্ত করেন।
