গণভোটে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোটের প্রচারণা চালাবে : প্রেসসচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: জানুয়ারী ১১, ২০২৬ ১৬:৫১:৪৯

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণভোট বা ‘হ্যাঁ’ ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকার প্রচারণা চালাবে। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইন বিশেষজ্ঞরা।

আজ রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় দেশে বর্তমানে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো বলে মন্তব্য করেছেন প্রেসসচিব।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বৈঠক হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, 
আসন্ন নির্বাচনে বড় একটি পর্যবেক্ষক দল পাঠাবে বলে জানিয়েছে ইইউ। এর আগে তারা কোনো পর্যবেক্ষক টিম পাঠায়নি। কারণ তারা মনে করেছে, আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য হয়নি। নির্বাচন ঘিরে এখন পর্যন্ত ভালো লেভেল প্লেয়িং ফিল্ড আছে। সরকার কোনো দলকে এক্সট্রা সুবিধা দিচ্ছে না, যোগ করেন প্রেসসচিব।

সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ বলেন, ‘নরসিংদীতে মুদি ব্যবসায়ী মণি চক্রবর্তী হত্যা পারিবারিক কলহের জেরে হয়েছে, এটি সাম্প্রদায়িক হামলা নয়। স্পর্শকাতর বিষয়ে বিবৃতি দেয়ার আগে বিশিষ্ট ব্যক্তিসহ সবাইকে যাচাই-বাছাইয়ের আহ্বান জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।