খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা  কামনায় অগ্রণী ব্যাংক জিয়া পরিষদ  এর দোয়া  মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২৫ ১৫:৩১:০৭

জিয়া পরিষদ, অগ্রণী ব্যাংক পিএলসি.’র উদ্যেগে  সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি  সুস্থতা কামনায়  দোয়া এবং জাতীয় বিপ্লব ও সংহতি দিবস  উপলক্ষে প্রকাশিত   স্মরণিকা ‘অরণাভ’  ও দেয়ালিকার মোড়ক উম্মোচন করেন ।

ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া  এবং স্মরণিকা মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদ এর ভারপ্রাপ্ত  চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আবদুল লতিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসি.’র ব্যবস্থাপনা পরিচালক  মোঃ আনোয়ারুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন ইউট্যাব এর যুগ্ম মহাসচিব প্রফেসর এফ এম আমিনুজ্জামান রিপন সহ জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব আবদুল্লাহিল মাসুদ, যুগ্ম মহাসচিব মনোয়ারুল ইসলাম, যুগ্ম মহাসচিব সহিদুল হক সহিদ, অগ্রণী ব্যাংক পিএলসি.’র বিভিন্ন পর্যায়ের নির্বাহী কর্মকর্তা,কর্মচারী এবং জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি.’র নেতৃবৃন্দ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি.’র সভাপতি  সুজাউদ্দৌলা ও সঞ্চালনায় ছিলেন জিয়া পরিষদ অগ্রণী ব্যাংক পিএলসি. এর  সাধারন সম্পাদক  মোহাম্মদ আবদুল্লাহ । বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত  শেষে উপস্থিতিদের মাঝে তবারক বিতরণ করেন।