এ্যাব" এর উদ্যোগে দুস্থ এতিমের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫ ২১:৩৬:৫৪

এগ্রিকালচারিস্টস' এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) এর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৬১তম জন্মদিন উপলক্ষে কেআইবি সংলগ্ন ডিএই ডিডি ল্যাব মাদ্রাসার এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এবং কেআইবির কনভেনশন হলে তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন এ্যাবের সম্মানিত আহবায়ক কৃষিবিদ ড. কামরুজ্জামান কায়সার এবং সঞ্চালনায় ছিলেন এ্যাবের সদস্য সচিব কৃষিবিদ শাহাদাত হোসেন বিপ্লব। উপস্থিত ছিলেন এ্যাবের সিনিয়র যুগ্ম আহবায়ক কৃষিবিদ শাহাদাত হোসেন চঞ্চল, যুগ্ম আহবায়ক প্রফেসর আবুল বাশার, যুগ্ন আহবায়ক কৃষিবিদ শফিকুল ইসলাম, সদস্য(দপ্তর)  প্রফেসর জামশেদ আলম, কৃষিবিদ কে আই এফ  সবুরসহ এ্যাবের নেতৃবৃন্দ।

এছাড়াও উক্ত কর্মসূচিতে অংশ গ্রহণ করেন এ্যাব ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ, ঢাকা জেলা, শেকৃবি, ডিএই, ডিএলএস, বিএডিসি, বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের এ্যাবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।