৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ড্যাবের শ্রদ্ধা নিবেদন

৭ নভেম্বর মহান জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাব-এর প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ ডা. মো. মেহেদী হাসান, সিনিয়র যুগ্ম মহাসচিব অধ্যাপক ডা. খালেকুজ্জামান দিপু,সহ সভাপতি ডাঃ সিরাজুল ইসলাম, ডা. পারভেজ রেজা কাকন, ডাঃ পরিমল চন্দ্র মল্লিক,ডাঃ রোস্তম আলী মধু, যুগ্ম মহাসচিব ডাঃ শাহ মোঃ আমান উল্লাহ, ডাঃ গালিব হাসান প্রিতম, সাংগঠনিক সম্পাদক ডাঃ বাসেদুর রহমান সোহেল, ডাঃ রাকিবুল ইসলাম আকাশ, সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) ও বারডেম এর সভাপতি ডা. আমিরুল ইসলাম পাভেল, ডাঃ রেদওয়ান ফেরদৌস।
এ সময় ড্যাবের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করেন।
