বাংলাদেশিদের স্বল্প খরচে চিকিৎসা দিচ্ছে কোলকাতায় মণিপাল হাসপাতালের ঢাকুরিয়া শাখা

ভারতের দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল মণিপাল হাসপাতালের সঙ্গে একীভূত হয়েছে কলকাতা ও ভূবনেশ্বরে আমরি হাসপাতালের তিনটি ইউনিটসহ মোট ৫টি হাসপাতাল। গতবছর ১৫ মে থেকে মণিপাল হাসপাতালের অধীনে হাসপাতালগুলো পরিচালনা শুরু হয়। একীভূত হওয়ার ফলে হাসপাতালগুলোতে বাংলাদেশি রোগীদের স্বল্প খরচে চিকিৎসা সেবা পেতে শুরু করেছে। সেবার মানের শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
কোলকাতায় মণিপাল হাসপাতালের ঢাকুরিয়া শাখার বাংলাদেশ ডেস্কের কর্মকর্তা সঞ্জিব দাস বলেন, বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য ভারতে ব্যাঙ্গালোর বা দিল্লিতে যান, তাদের আর দীর্ঘ যাত্রা করে ব্যাঙ্গালোর বা দিল্লি যেতে হবে না। আমরা চিকিৎসা সেবার পাশাপাশি একাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রামও পরিচালনা করি। বাংলাদেশের চিকিৎসকরাও এর আওতায় অবজারভেটরি ট্রেনিং নিয়েছেন।
৭০ বছরের বেশি সময় ধরে মণিপাল হাসপাতাল অত্যন্ত সুনামের সঙ্গে সারা ভারতে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা দিচ্ছে। সঞ্জিব দাস আরো বলেন, প্রতি মাসে বাংলাদেশ থেকে প্রায় আড়াই হাজার রোগী সাবেক আমরি হাসপাতাল বর্তমানে মণিপাল হাসপাতালের বিভিন্ন শাখায় সেবা নিতে যায়। তারা যাতে সহজে সেবা পান এবং তুলনামূলক কম খরচে চিকিৎসা করাতে পারেন, সেই লক্ষ্যে আমরা কাজ করছি।
মণিপাল হাসপাতাল ঢাকুরিয়া শাখাতেও প্রচুর বাংলাদেশি রুগী আসেন। আমরা চেষ্টা করি যতোটা কমে সম্ভব তাদের চিকিৎসা সেবা দিতে। কোলকাতার অন্যান্য হাসপাতালের তুলনায় কোলকাতায় মণিপাল হাসপাতালের ঢাকুরিয়া শাখার চিকিৎসা ব্যায় অনেকটাই সহজলভ্য। ক্যাপশন : কোলকাতায় মানিপাল হাসপাতালের ঢাকুরিয়া শাখায় ক্যানসার বিশেষজ্ঞ ডা : এস.কে মন্ডল এর সাথে প্রতিবেদক।
