৬০ বছর বয়সে ভোটার হলেন তারেক রহমান

ঢাকা-১৭ আসনের ১৯ নং ওয়ার্ডের ভোটার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৬০ বছরের মাথায় নতুন করে ভোটার হলেন।

৬০ বছর বয়সে ভোটার হলেন তারেক রহমান

ঢাকা-১৭ আসনের ১৯ নং ওয়ার্ডের ভোটার হলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ৬০ বছরের মাথায় নতুন করে ভোটার হলেন। শনিবার দুপুর ১টার পর আগারগাঁওয়ের নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) ছবি তুলে ও আঙুলের ছাপ দিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করেন।

তারেক রহমান ভোটার হওয়ার সময় নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ ও নিবন্ধন পরিচালক সাইফুল ইসলাম সঙ্গে ছিলেন।

জাতীয় পরিচয় নিবন্ধন (এনআইডি) অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর সাংবাদিকদের বলেন, ওনি আগেই অনলাইনে ফরম পূরণ করেছেন।

এখন আমাদের কাছে এসে কেবল আঙুলের ছাপ ও চোখের আইরিশ দিয়ে নিবন্ধন সম্পন্ন করেছেন। এনআইডি ডিজি বলেন, এরপর সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে তথ্য সার্ভারে সার্চ করে দেখবে যে, সেটা কারো সঙ্গে ম্যাচ করে কি না। ম্যাচ না করলে ৫ থেকে ২৪ ঘণ্টার মধ্যে এনআইডি নম্বর জেনারেট হবে। এটা আমাদের কারো হাতে নেই।

আমাদের কাছ থেকে এনআইডি বা স্মার্টকার্ড নিতে পারবেন। আবার নিবন্ধনকারীর মোবাইলে মেসেজ যাবে, সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে গত বৃহস্পতিবার সপরিবার দেশে ফিরেছেন তারেক রহমান।