সূর্যমনি মেলায় চলছে যাত্রা প্রদর্শনী

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় সোয়া দুই শতাব্দীর ঐতিহ্যবাহী ২৩০তম সূর্যমনি মেলা মাসব্যাপী আরম্ভ হয়েছে।

সূর্যমনি মেলায় চলছে যাত্রা প্রদর্শনী

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় সোয়া দুই শতাব্দীর ঐতিহ্যবাহী ২৩০তম সূর্যমনি মেলা মাসব্যাপী আরম্ভ হয়েছে। উক্ত মেলায় নিয়মিত যাত্রা প্রদর্শন করে চলেছেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিবন্ধিত যাত্রাদল 'প্রতিমা অপেরা'।

৮ফেব্রুয়ারী দলটি মঞ্চায়ন করেছে সামাজিক যাত্রাপালা 'ডাইনী বধূ' পালাটি রচনা করেছেন শক্তিপদ সিংহ, নির্দেশনা দিয়েছেন উত্তম মন্ডল ও অনুপ কুমার।দল পরিচালক হিসেবে রয়েছেন মোশাররফ নয়ন। শ্রেষ্ঠাংশে অনুপ কুমার, উত্তম মন্ডল,তনুশ্রী, অনিতা বিশ্বাস, শাপলা বেগম, নজরুল ইসলাম, শিশির কুমার, নারায়ণ মন্ডল, বিধান মন্ডল, আঃহাই,এম, রফিক ও সুজন প্রমুখ।

প্রতীমা অপেরার স্বত্বাধিকারী আলমুন হোসেন বলেন, আমি এখানে ১০দিনের বায়না নিয়ে এসেছি, আজ চতুর্থ রজনী।এখানে খুব সুন্দর ও নির্মল পরিবেশে যাত্রা প্রদর্শনী চলছে।তাই আয়োজক কতৃপক্ষের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।