বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্যফোরামের নিন্দা
বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্যফোরামের" সভাপতি সাবেক সচিব
"বৈষম্য বিরোধী কর্মচারী ঐক্যফোরামের" সভাপতি সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বুধবার (১৪ মে) রাতে কাকরাইল মসজিদের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত ছাত্রদের সঙ্গে আলোচনা করার জন্য তথ্য উপদেষ্টা মাহফুজ আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে অত্যন্ত খোলা মনে ছাত্রদেরকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু আন্দোলনকারীদের মধ্য হতে কোন এক দুর্বৃত্ত তার প্রতি একটি পানির বোতল ছুড়ে মারে।
পানির বোতল উপদেষ্টার মাথায় লাগে, তাতে তিনি আহত হন। আমরা মনে করি কোন সুস্থ ও বিবেকবান ছাত্র এ কাজ করতে পারে না। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের দুষ্কৃতিকারী বা দুষ্কৃতিকারীরা নিজে বা অন্য কোন স্বাধীনতা বিরোধীদের দ্বারা প্ররোচিত হয়ে এমন অপকর্ম করেছে বলে তিনি মনে করেন। আমরা এমন ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।