চব্বিশের গন অভ্যুত্থানে বগুড়ায় আহত ছাত্র লেমনকে সহায়তা ও পঙ্গু ব্যক্তিকে হুইল চেয়ার দিলেন তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমান এর নির্দেশনায় চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে বগুড়ায় আইনশৃংখলা বাহিনীর গুলিতে আহত লেমনকে চিকিৎসা সহায়তা দিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি)দুপুর ১২ টায় বগুড়া গাবতলী উপজেলার পদ্মপাড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 'আমরা বিএনপি পরিবার'-এর আহবায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ।
এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক রাকিবুল ইসলাম শুভ, সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান পলাশ, মাহবুবুর রহমান, সাজেদুর রহমান মহান, এএইচ এম নুরুল, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সম্পাদক মশিউর রহমান মহান, ঢাকা কলেজ ছাত্রদলের আহবায়ক সদস্য আব্দুল্লাহ আল বিসবাহ সহ জেলা বিএনপি ও স্থানীয় বিএনপির অংগসংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আতিকুর রহমান রুমন বলেন, "আমরা জনাব তারেক রহমানের পক্ষ থেকে ২৪ এর আন্দোলনে আহত ৯ম শ্রেনীর ছাত্র লেমনকে আর্থিক সহায়তা দিতে এসেছি এছাড়া একজন পংগু ব্যক্তিকে হুইল চেয়ার উপহার দেওয়া হয়।আরেকটি কথা না বললেই না দেশে তৃতীয় শক্তির উত্থানের কথা হচ্ছে। মুলত গতকাল মোহাম্মদপুরে ছিনতাইয়ের ঘটনা নিয়ে দেশে তোলপার শুরু হয়। যারা ঘটনাটি ঘটিয়েছে তারা দেশে আতংক সৃষ্টির চেষ্টা করছে, বর্তমান সরকার সংস্কার করবে, কিন্তু লক্ষন স্পষ্ট নয়। খুব দ্রুত সময়ে সংস্কার করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সম্মানের সহিত চলে যাবেন, এতে সবার ভালো হবে।
তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও তার মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সকলের কাছে দোয়া কামনা করেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অতিদ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।এসময় পদ্মপাড়া জেড ফোর্স এর উদ্যোগে অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরন করা হয়।
