দুই দেশের মধ্যে কিভাবে সম্পর্ক তৈরি করা যায়: আমির খসরু

দুই দেশের মধ্যে আগামী দিনে কিভাবে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। ইরান মনে করছে বিগত দিনে বাংলাদেশের সাথে খুব একটা কাজের সুযোগ হয়নি, সামনের দিনগুলোতে কাজ করতে আগ্রহী, কিভাবে সুযোগ বাড়ানো যায় সে বিষয়ে আলোচনা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
আজ ইরানের রাষ্ট্রদূতের সাথে বৈঠকের পর বিকেল ৪ টায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।তিনি বলেন, বাণিজ্যের সম্প্রসারণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। ইরানে এবং বাংলাদেশে উভয় দেশেই বাণিজ্য বাড়ানোর বিষয়ে কথা হয়েছে। তেল পরিশোধনসহ এই খাতে বাংলাদেশ সরকার কিছু করতে চাইলে ইরান সহযোগিতা করবে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নতুন প্রজন্মের কাজ করার সুযোগ আছে, ইরান এই ক্ষেত্রে কাজ করতে আগ্রহী বলেও জানান তিনি।
