রূপসা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টার সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময় সভা

রূপসা প্রেসক্লাবের আয়োজনে ঈদ-উল আযহার শুভেচ্ছা ও মতবিনিময় সভা গত মঙ্গলবার সন্ধ্যায় ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় দৈনিক আজকের সংবাদ পত্রিকার সম্পাদক ও ক্লাবের প্রধান উপদেষ্টা এস এম আবু সাইদ।
প্রধান অতিথির বক্তৃতায় এস এম আবু সাইদ বলেন, প্রতিহিংসা পরায়ন না হয়ে সততা ও নিষ্ঠার সাথে সংবাদ পরিবেশন করতে হবে। কারো লেখনী কোন নিরিহ মানুষের কোন প্রকার ক্ষতির কারণ যাতে না হয় সেদিকে খেয়াল রাখতে। তিনি বলেন, সাংবাদিকতার পাশাপাশি সোস্যাল মিডিয়া ব্যবহারেও সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ অসতর্কতার কারণে সোস্যাল মিডিয়ার অনেক পোষ্ট বর্তমানে সাংবাদিকদের আইনের কাঠগড়ায় দাড় করাচ্ছে।
ক্লাবের সভাপতি এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন এর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, ক্লাবের সহ সভাপতি খান মিজানুর রহমান, সাবেক সভাপতি তরুণ চক্রবর্তী বিষ্ণু, সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক খান আঃ জব্বার শিবলী, প্রচার ও দপ্তর সম্পাদক হামিদুল হক, সদস্য এম এ আজিম, তৌহিদুল ইসলাম কচি, আখতার খান, এস, এম, আবু হারুনার রশীদ, আশিকুর রহমান বাবু, গোলাম মোস্তফা, মোঃ বেনজির হোসেন, চিত্ত রঞ্জন সেন, আঃ কাইয়ুম খান, শাহরিয়ার হোসেন মানিক, চন্দন ভট্টাচার্য্য, বি,এম শহিদুল ইসলাম, নাঈমুজ্জামান শরিফ, এইচ এম মনি ও রেজাউল ইসলাম তুরান প্রমূখ।
