পদ্মা সেতুর পিলারের সঙ্গে ফেরি শাহজালালের সংঘর্ষ, তদন্ত কমিটি গঠিত

প্রকৌশল নিউজ:
প্রকৌশল নিউজ:
প্রকাশিত: জুলাই ২৩, ২০২১ ১০:০৪:৪৭  আপডেট :  জুলাই ২৩, ২০২১ ১০:৪৩:৫১

নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর পিলারের সাথে ফেরি শাহজালালের সংঘর্ষের ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি।

কমিটিকে তিন দিনের মধ্যে বিআইডব্লিউটিসির চেয়ারম্যানের কাছে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান তদন্ত কমিটির আহবায়ক। কমিটির অন্য সদস্যরা হলেন-বিআইডব্লিউটিএ’'র পরিচালক (নৌসংরক্ষণ) এম শাহজাহান, বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আহমেদ আলী এবং এজিএম (ইঞ্জিনিয়ারিং) রুবেলুজ্জামান।

বিআইডব্লিউটিসি আজ শুক্রবার এ সংক্রান্ত আদেশ জারি করে।

প্রকৌশল নিউজ/এমআরএস