২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ ও এক একর জায়গা উদ্ধার করেছে বিআইডব্লিউটিএ

প্রকৌশল নিউজ:
প্রকৌশল নিউজ:
প্রকাশিত: জুন ১৬, ২০২১ ১৬:৫৭:২৭  আপডেট :  জুন ১৬, ২০২১ ১৭:০৪:৫২

বুড়িগঙ্গা নদীর আদি চ্যানেলের কামরাঙ্গীরচর মৌজার বড়ই গ্রামের বোটারী ঘাট এলাকায় ২৫টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ। সেসময় তীরভূমি থেকে এক একর জমি উদ্ধার করা হয়। 

বুধবার সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয় বলে বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মিজানুর রহমান জানান।

তিনি বলেন, একটি পাঁচতলা, দুটি তিনতলা, চারটি দোতলা ও চারটি একতলা অবৈধ ভবন ভেঙে ফেলা হয়েছে।

এছাড়া ৬টি আধা পাকা ও ৮টি টিনশেড স্থাপনা ভাঙা হয় বলে তিনি জানান।

ঢাকা জেলা প্রশাসন ও বিআইডব্লিউটিএ যৌথভাবে কামরাঙ্গীরচর ব্যাটারিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে তিনি জানানl