বিভিন্ন ইস্যুতে বঙ্গবন্ধুকে অবমাননা করতে চায় একটি মহল: হাছান মাহমুদ

প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকৌশল নিউজ ডেস্ক :
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২০ ১৬:৫১:২৫

বিভিন্ন ইস্যুতে বঙ্গবন্ধুকে অবমাননা করতে চায় একটি মহল, যা কোনভাবেই মেনে নেয়া হবে না বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাছান মাহমুদ। মুজিব বর্ষ উপলক্ষ্যে শনিবার (৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম প্রেসক্লাবে বঙ্গবন্ধু হলে আয়োজিত প্রেস কাউন্সিলের বই বিতরণ অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। 

এসময় যারা মধ্যযুগীয় সমাজ ব্যবস্থা কায়েম করতে চায় এবং যারা তাদের পৃষ্টপোষকতা করে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে সাংবাদিকদের আহবান জানান মন্ত্রী। 
অনুষ্ঠানে প্রেসক্লাবকে ৮৫টি বই উপহার দেয় প্রেস কাউন্সিল। ভবিষ্যতে প্রেসক্লাবে বঙ্গবন্ধু কর্ণার করার ঘোষণা দেন কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।