উপসচিব হলেন ৩৩৭ কর্মকর্তা

প্রকৌশল প্রতিবেদক :
প্রকৌশল প্রতিবেদক :
প্রকাশিত: মার্চ ৭, ২০২১ ২২:১২:৩৮  আপডেট :  মার্চ ৮, ২০২১ ১৫:৩৮:২১

সিনিয়র সহকারী সচিব ও সমমর্যাদার ৩৩৭ কর্মকর্তাকে উপসচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।

রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় পদোন্নতি দিয়ে এ প্রজ্ঞাপন জারি করেন।

৩২২ জনের নাম উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'তাদের উপ সচিব পদে পদোন্নতি দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (উপসচিব) পদে নিয়োগ করা হলো।'

পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে বিদেশে থাকা ১৫ জন সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তাও রয়েছেন।